চট্টগ্রাম   মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২৬  

শিরোনাম

 সিডিএ কর্ণফুলী আবাসিক প্রকল্পে জামে মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন শনিবার

খবর বিজ্ঞপ্তি    |    ০৯:২৯ পিএম, ২০২৬-১০-০৫

 সিডিএ কর্ণফুলী আবাসিক প্রকল্পে জামে মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন শনিবার

আগামী শনিবার (১০ অক্টোবর ২০২৬) বিকেল ৪টায় সিডিএ কর্ণফুলী আবাসিক প্রকল্পে জামে মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) চেয়ারম্যান প্রকৌশলী বেলায়েত হোসেন।

এ উপলক্ষে ৫ অক্টোবর চট্টগ্রাম সিআরবি তাফসিয়া গার্ডেনে সিডিএ কর্ণফুলী আবাসিক সোসাইটি জামে মসজিদ ও প্লট মালিক সমিতির এক যৌথ প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। মসজিদ কমিটির সভাপতি অ্যাডভোকেট জিয়া হাবীব আহসানের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিডিএ কর্ণফুলী আবাসিক প্লট মালিক কল্যাণ সমিতির সভাপতি ও মসজিদ কমিটির উপদেষ্টা অধ্যক্ষ মোজাম্মেল হক।

সভায় সিদ্ধান্ত হয়, ১০ অক্টোবর শনিবারের ভিত্তিপ্রস্তর স্থাপন সমাবেশে সিডিএ চেয়ারম্যান প্রকৌশলী বেলায়েত হোসেন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন। অনুষ্ঠানে সিডিএ বোর্ডের সদস্যবৃন্দ, কর্ণফুলী উপজেলা নির্বাহী কর্মকর্তা, রিহ্যাবের সহ-সভাপতি মোরশেদ আলম, মসজিদের ডিজাইনার আর্কিটেক্ট মিজানুর রহমান, কর্ণফুলী থানার ওসি এবং সিডিএর প্রকল্প পরিচালকসহ সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত থাকবেন।

প্রস্তুতি সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন গোলাম ওয়ারেস, সাইফুল হুদা চৌধুরী, অ্যাডভোকেট মো. সেলিম উদ্দিন, আব্দুল আলীম আব্দুল্লাহ, এজাবত উল্লাহ, আবদুল মালেক, মোয়াজ্জেম হোসেন, মোহাম্মদ শাহ-ই আলম, মো. নজরুল হোসেন, প্রফেসর ড. এ কে এম সাইফুদ্দিন, সাইফুজ্জামান চৌধুরী রাফি, আবুল কালাম শিকদার, ইঞ্জি. গিয়াস উদ্দিন, মোহাম্মদ ফয়সাল আলম, মৃনাল কান্তি নাথ, মোহাম্মদ আবদুস ছবুর, মো. আবদুল আলী, ইঞ্জি. মোহাম্মদ ওসমান, হেলালুর রহিম মান্না, মো. রফিকুল আলম, মোহা. ইব্রাহিম ও মো. মাসুদ রানা ভূঁইয়াসহ অন্যান্য নেতৃবৃন্দ।

অনুষ্ঠানটি সফল করতে এবং সমিতির বকেয়া ফি ও মসজিদের অনুদান জমাদানের মাধ্যমে আবাসিক প্রকল্প বাস্তবায়নে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানানো হয়। অনুষ্ঠান বাস্তবায়নে আব্দুল আলীম আব্দুল্লাহ, টেক্সটাইল ইঞ্জিনিয়ার গিয়াস উদ্দিন, এজাবত উল্লাহ ও সাইফুজ্জামান রাফীর নেতৃত্বে ১০ সদস্যের একটি প্রস্তুতি কমিটি গঠন করে দায়িত্ব বণ্টন করা হয়েছে। এছাড়া সভায় প্রকৌশলী মো. ওসমানকে মসজিদ কমিটির সম্পাদক নির্বাচিত করা হয়। সভা শেষে সমিতির সার্বিক সাফল্য কামনা করে মুনাজাত পরিচালনা করেন অধ্যক্ষ মোজাম্মেল হক।

রিটেলেড নিউজ

সবাই সরকারপন্থী জাতীয়তাবাদী হলো কেমন করে?

সবাই সরকারপন্থী জাতীয়তাবাদী হলো কেমন করে?

আ.ন.ম. তাজওয়ার আলম : দেশের রাজনৈতিক পটপরিবর্তনের পর সবচেয়ে আলোচিত প্রশ্নগুলোর একটি - সবাই হঠাৎ সরকারপন্থী জাতীয়তাবাদà...বিস্তারিত


সলিমপুরে সামাজিক প্রতিষ্ঠান ভোরবেলা ফাউন্ডেশনের মাসিক সভা অনুষ্ঠিত

সলিমপুরে সামাজিক প্রতিষ্ঠান ভোরবেলা ফাউন্ডেশনের মাসিক সভা অনুষ্ঠিত

খবর বিজ্ঞপ্তি : মানুষ সামাজিক জীব সমাজে মানুষকে  দলবদ্ধ হয়ে থাকতে হয়।সমাজের প্রতিনিয়ত ঘটে যাওয়া অন্যায় অত্যাচাà...বিস্তারিত


নিউ মার্কেট-কোতোয়ালিতে হকার উচ্ছেদ: প্রতিশ্রুতি ভাঙলে কঠোর আইন প্রয়োগ

নিউ মার্কেট-কোতোয়ালিতে হকার উচ্ছেদ: প্রতিশ্রুতি ভাঙলে কঠোর আইন প্রয়োগ

মামুনুর রশিদ সেলিম : ফুটপাত ও সড়ক দখল করে দোকান বসানোর কারণে পথচারীদের স্বাভাবিক চলাচল ব্যাহত হওয়ার পাশাপাশি বাড়ছে যাà¦...বিস্তারিত


চট্টগ্রাম আয়কর পরিপত্র ২০২৬-২৭ এর উপর কর্মশালা অনুষ্ঠিত

চট্টগ্রাম আয়কর পরিপত্র ২০২৬-২৭ এর উপর কর্মশালা অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার : : চট্টগ্রাম প্রেস ক্লাবের সভাপতি দৈনিক আমার দেশের আবাসিক সম্পাদক সিনিয়ার সাংবাদিক জাহিদুল করিম কচà...বিস্তারিত


গুজব ও উসকানি নিয়ে সতর্ক থাকতে পূজা উদযাপন পরিষদকে আহ্বান এসপি মাসুদের

গুজব ও উসকানি নিয়ে সতর্ক থাকতে পূজা উদযাপন পরিষদকে আহ্বান এসপি মাসুদের

নিজস্ব প্রতিবেদক : শারদীয় দুর্গাপূজাকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়ানো গুজব, অপপ্রচার ও উসকানিমূলক তথ্যেà¦...বিস্তারিত


৪ অক্টোবর মঞ্চে আসছে ফেইম নাট্যকলা বিভাগের 'নেমেসিস' 

৪ অক্টোবর মঞ্চে আসছে ফেইম নাট্যকলা বিভাগের 'নেমেসিস' 

আমাদের ডেস্ক : : নাট্যশিক্ষা প্রতিষ্ঠান ফেইম স্কুল অব ডান্স ড্রামা এন্ড মিউজিক এর নাট্যকলা বিভাগ আগামী ০৪ অক্টোবর...বিস্তারিত



সর্বপঠিত খবর

মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

নিজস্ব প্রতিবেদক : ​সরকারি আদেশ মানেই যেন মগের মুল্লুক! গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের স্পষ্ট বদলি আদেশকে তোয়াক্কা নà¦...বিস্তারিত


নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

স্পোর্টস ডেস্ক : : ইংলিশ প্রিমিয়ার লিগের জায়ান্ট লিভারপুলের জার্সিতে খেলেন দুজনেই। আক্রমণভাগে দুজনের রসায়নে অলরেড...বিস্তারিত



সর্বশেষ খবর